মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট অভিনেত্রী পরীমণির

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। ব্যক্তিজীবন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই সরব থাকা এই অভিনেত্রী এবার লিখেছেন নিজের মা ও মাতৃত্বের অনুভূতি নিয়ে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরীমণি লিখেছেন, “আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গা ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।”
অভিনেত্রীর এই কথাগুলো তার ভক্ত-অনুরাগীদের আবেগাপ্লুত করেছে। পোস্টটিতে অনেকেই সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
মন্তব্যে একজন লিখেছেন, সন্তানের কাছে মা-বাবাই সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা। অসুস্থ অবস্থায় ছেলের এমন আচরণ তার ভরসা ও ভালোবাসার প্রকাশ। আরেকজন মন্তব্য করেন, পৃথিবীতে মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।
পরীমণির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।








