কোরবানির সময় গরু দেখে কেঁদে ফেলতেন নুসরাত ফারিয়া

কোরবানির পশু হাটে কখনোই না যাওয়ার অভ্যাসের কথা জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, কোরবানির গরু দেখলে ছোটবেলা থেকেই তার খুব কষ্ট হতো, এমনকি ঈদের দিন কান্নাও চলে আসত।
বিজ্ঞাপন
তিনি জানান, তাই এবারও তিনি সরাসরি হাটে না গিয়ে অনলাইনের মাধ্যমে কোরবানির গরু কিনেছেন। ফারিয়ার ভাষায়, হাটে যাওয়ার অভ্যাস কখনোই হয়নি। গরু কোরবানি দিতে দেখলে খুব কষ্ট লাগে, ছোটবেলায় ঈদের দিন অনেক সময় কান্না দিয়ে শুরু হতো।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে তার নতুন গান ‘লোকে বলে’ প্রকাশ পেয়েছে। এটি একটি ফোক-পপ ঘরানার গান, যেখানে প্রথমবার তিনি কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির-এর সঙ্গে। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং এর মিক্স-মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।
বিজ্ঞাপন
গানটির মিউজিক ভিডিও নির্মাণ ও কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। প্রকাশের পর গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
অভিনয়ের পাশাপাশি সংগীত জগতেও নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’সহ একাধিক ড্যান্স ট্র্যাকের মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।








