Logo

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১২:৫২
মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে উঠে এসেছে মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’। ঈদের দিন থেকেই দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

আজমান রুশো পরিচালিত এই চলচ্চিত্রে একজন রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত জীবনসংকট এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

মুক্তির আগেই গান, পোস্টার ও প্রচারণার কারণে আলোচনায় আসে ‘রকস্টার’। ঈদের সিনেমার প্রতিযোগিতায় একাধিক ছবির ভিড় থাকলেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চলচ্চিত্রটি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

দেশজুড়ে সিনেমাটির বিস্তৃত মুক্তি তালিকায় রয়েছে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোও। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম এবং উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় চলছে ‘রকস্টার’। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

রাজধানীর ঐতিহ্যবাহী একক প্রেক্ষাগৃহগুলোতেও ছবিটির শক্ত উপস্থিতি দেখা যাচ্ছে। মধুমিতা, শ্যামলী, আজাদ, আনন্দ, গীত সিনেমা, সৈনিক ক্লাব ও বিজিবি অডিটোরিয়ামের মতো হলগুলোতে চলছে ‘রকস্টার’। পাশাপাশি সাভারের সেনা অডিটোরিয়াম এবং দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটারেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বিজ্ঞাপন

ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তি পেয়েছে ‘রকস্টার’, যা ঈদের সিনেমা হিসেবে ব্যাপক দর্শক টানবে বলে আশা করছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD