শবনম বুবলীর ভক্তদের জন্য বড় সুখবর!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ভক্তদের জন্য সুখবর! দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে তার নতুন সিনেমা ‘পিনিক’-এর মুক্তির সময়।
বিজ্ঞাপন
মূলত চলতি বছরের রোজার ঈদেই ‘পিনিক’ মুক্তির কথা ছিল। তবে সে সময় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির মিছিলে থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায় এর মুক্তি; তাতে তৈরি হয় দীর্ঘ ধোঁয়াশা। এই সিনেমায় অভিনেতা আদর আজাদের বিপরীতে থাকছেন বুবলী।
আরও পড়ুন: ঈদের আমেজ বাড়াল মিম-শুভর ‘গুলগুলি পিঠা’
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির চূড়ান্ত তারিখ জানানো হয়। সেখানে জানানো হয়, কোরবানির ঈদেই দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন ‘পিনিক’।
বিজ্ঞাপন
‘পিনিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা জাহিদ জুয়েলের। প্রথম সিনেমা হলেও নির্মাণশৈলীতে তিনি অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন আদর আজাদ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে বোনা এই চলচ্চিত্রে দর্শক একসঙ্গে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের স্বাদ পাবেন।
অভিনেতা আদর আজাদ জানান, সিনেমায় তার চরিত্রের নাম ‘পাশা’। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা পুরো সিনেমা না দেখলে বোঝার উপায় নেই।
এদিকে সিনেমাটি নিয়ে বুবলী যেন একেবারেই ধরা-ছোঁয়ার বাইরে। এই সিনেমার কোনো মহরত কিংবা কোনো ধরনের প্রচার-প্রচারণাও যেমন নেই, তেমনি দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন শোবিজ ইভেন্টেও ছিল বুবলীর অনুপস্থিতি। সব মিলিয়ে ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বেড়ে গিয়েছিল কয়েকগুণ।
বিজ্ঞাপন
এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন আদর-বুবলী জুটি। সেই ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয়বারের মতো পর্দা ভাগাভাগি।
বুবলী ও আদর আজাদ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী এবং নবাগত অভিনেত্রী কেয়া আল জান্নাহসহ আরও অনেকে।
বিজ্ঞাপন








