Logo

ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান ‘লোকে বলে’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৬:০৫
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান ‘লোকে বলে’
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবারের ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি গান। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে গানটি প্রকাশ পাবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ধাঁচের এই গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতনামা কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

বিজ্ঞাপন

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পর প্রশংসা যেমন পেয়েছিল, তেমনি সমালোচনাও তৈরি করেছিল। সর্বশেষ ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার গান প্রকাশিত হয়। এবার ‘লোকে বলে’ হবে তার পঞ্চম একক গান।

এদিকে স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD