Logo

আল্লু অর্জুনকে দেখতে ভক্তদের জনস্রোত, আবেগঘন বার্তা অভিনেতার

profile picture
বিনোদন ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৬:২৫
আল্লু অর্জুনকে দেখতে ভক্তদের জনস্রোত, আবেগঘন বার্তা অভিনেতার
ছবি: সংগৃহীত

ভারতের বিশাখাপত্তনমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে শহরটিতে পৌঁছানোর পর তাকে একনজর দেখার জন্য বিপুলসংখ্যক ভক্ত তার গাড়ি ঘিরে ধরেন। ভক্তদের ভিড়ে একপর্যায়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। পরে গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান জনপ্রিয় এই অভিনেতা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের গাড়ি শহরে প্রবেশ করার পরপরই অসংখ্য ভক্ত সেটিকে অনুসরণ করতে শুরু করেন। অভিনেতাকে একনজর দেখার জন্য তারা গাড়ির চারপাশে জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়। গাড়ির ভেতর থেকেও আল্লু অর্জুন ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং তাদের ভালোবাসা ও উচ্ছ্বাসের জবাব দেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের সঙ্গে বিশাখাপত্তনমের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন আল্লু অর্জুন। তিনি জানান, তার অভিনীত প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’র সময় থেকেই নিয়মিত এই শহরে আসা-যাওয়া করছেন। সিনেমার শুটিং, বিভিন্ন অনুষ্ঠানসহ নানা কাজের সূত্রে বছরের পর বছর তাকে বিশাখাপত্তনমে আসতে হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশাখাপত্তনম শহরের সঙ্গে নিজের দীর্ঘদিনের আবেগঘন সম্পর্কের কথা স্মরণ করেন আল্লু অর্জুন।

বিজ্ঞাপন

অভিনেতা বলেন, “বিশাখাপত্তনম আমার কাছে খুবই বিশেষ একটি শহর। প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’র সময় থেকেই এখানে আসা-যাওয়া করছি। তখনকার দিনে এই রাস্তাগুলোতে একা হেঁটে বেড়ালেও কেউ চিনত না। আর আজ এখানকার মানুষের যে ভালোবাসা পাই, তাতে আগের মতো মুক্তভাবে হাঁটা সম্ভব হয় না। ভাইজাগে এলে প্রতিবারই সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়।”

অভিনেতা আরও বলেন, বিশাখাপত্তনম তার জন্য বিশেষ একটি শহর। এখানে এলেই ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি মনে পড়ে যায়।

এ সময় নিজের পরবর্তী সিনেমা ‘রাকা’ নিয়েও কথা বলেন আল্লু অর্জুন। জানান, সিনেমাটির শুটিং বর্তমানে ভারতের মুম্বাইয়ে চলছে। বিশাখাপত্তনমে ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনে অংশ নিতে শুটিং থেকে এক দিনের বিরতি নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আল্লু বলেন, ‘রাকা’র শুটিং শেষ করেই তিনি বিশাখাপত্তনমে এসেছেন। এক দিনের বিরতি শেষে পরদিনই আবার শুটিংয়ে ফিরবেন।’

‘রাকা’ সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। নতুন এই সিনেমাকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আল্লু অর্জুনের জনপ্রিয়তার পাশাপাশি সিনেমাটিতে তার সঙ্গে দীপিকা পাডুকোনের অভিনয়ও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD