Logo

সাফল্যের পর এক লাফে তিনগুণ পারিশ্রমিক বড়ল শ্রদ্ধার !

profile picture
বিনোদন ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ১৪:০৩
সাফল্যের পর এক লাফে তিনগুণ পারিশ্রমিক বড়ল শ্রদ্ধার !
ছবি: সংগৃহীত

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিপাড়ায় সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করছেন শ্রদ্ধা কাপুর। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে দিয়ে চলচ্চিত্র অঙ্গনে চমক সৃষ্টি করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার পারিশ্রমিক বৃদ্ধির কেন্দ্রে রয়েছে আসন্ন একটি ভিন্নধর্মী চলচ্চিত্র।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রদ্ধা কাপুর বর্তমানে বেশ ভালো সময় পার করছেন। বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া সিনেমা উপহার দেওয়ার পর এবার পারিশ্রমিক বাড়ানোর কারণেও আলোচনায় এসেছেন তিনি। আগামী সিনেমা ‘ইথা’-এর জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

যদিও শ্রদ্ধা কাপুর কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে চলচ্চিত্র অঙ্গনে তার পারিশ্রমিক বাড়ানোর খবরটি বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিচালক লক্ষ্মণ উটেকরের আগামী সিনেমা ‘ইথা’ প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই সিনেমায় শ্রদ্ধাকে তার পরিচিত গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন ও অভিনব একটি চরিত্রে দেখা যাবে। নতুন ধরনের এই চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে এবং তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধার নতুন লুক ও নিপুণ অভিনয়ের ঝলক দর্শকের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD