Logo

নতুন সাজে নজর কাড়লেন অভিনেত্রী দীঘি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ২০:২২
নতুন সাজে নজর কাড়লেন অভিনেত্রী দীঘি
ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে বর্তমানে চিত্রনায়িকা হিসেবে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের নজরে থাকেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আবহের কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন দীঘি। এসব ছবিতে কাঁধখোলা আধুনিক পোশাকে একেবারেই ভিন্ন সাজে দেখা গেছে তাকে। তার নতুন এই রূপ নজর কেড়েছে নেটিজেনদের।

ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে দীঘিকে খয়েরি রঙের ডটযুক্ত নকশার কাঁধখোলা পোশাকে দেখা যায়। স্টুডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। গাঢ় মেকআপ, বড় দুল, বিভিন্ন ধরনের গয়না এবং ঢেউ খেলানো চুলের সাজে তার আকর্ষণীয় উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ (তার দিকে এখন তাকাও)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবিগুলো পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্ট সেকশনে তোলপাড় শুরু হয়। দীঘির এই আধুনিক লুকের প্রশংসায় যেন পঞ্চমুখ তার অনুরাগীরা। অনেকে তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতি রোমান্থন করে মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আবার অনেকের মতে, নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন তিনি।

ঢালিউডের বড় পর্দার নিয়মিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়ার পর অভিনয়ে দীর্ঘ বিরতি ছিল তার। পরে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে বড় পর্দায় ফেরেন তিনি। কয়েক বছর ধরে নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন দীঘি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস, সাজসজ্জা ও আধুনিক রূপের কারণে প্রায়ই আলোচনায় আসছেন এই চিত্রনায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন নতুন ছবি ও ভিডিওতেও তার সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD