শেহনাজ গিলের অস্বস্তিকর মুহূর্তের ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল

শুটিং চলাকালে অসাবধানতাবশত নাকের নথ গিলে ফেলে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। নাকের নথটি মুখ থেকে গলায় চলে যায় তার। বিষয়টি বুঝে ওঠার আগেই এক ঢোকে সেটি গিলে ফেলেন শেহনাজ। এতে মুহূর্তেই শুটিং সেটে উদ্বেগ তৈরি হয়।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই একটি ভিডিও প্রকাশ করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি দৃশ্যের শুটিং করতে যাওয়ার সময় হঠাৎ তার নাকের নথ খুলে মুখের ভেতরে ঢুকে যায়। ভিডিও দেখে বোঝা যায়, নথটি এক ঢোকেই গিলে ফেলেছেন শেহনাজ। এ সময় দ্রুত তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা এগিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে তিনি শেহনাজের পিঠে চাপড় দিতে থাকেন, যাতে নথটি গলা দিয়ে বের হয়ে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। একই সঙ্গে বেশ অস্বস্তিও অনুভব করছিলেন তিনি। তবে এমন পরিস্থিতির মধ্যেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে তিনি কাজ চালিয়ে যান।

তবে সব কিছুর মাঝেও পেশাদারিত্বের জায়গায় অনড় ছিলেন শেহনাজ। কষ্ট চেপেই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতেও অভিনেত্রীর কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন তার অনুরাগীরাও।

কেউ বলছেন, ‘শেহনাজ় তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অতুলনীয়।’ কারও আবার মন্তব্য, ‘কাজই সব নয় জীবনে। কোনও কিছুর জন্যই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিও না।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘ইশকনামা’ ছবিতে সবশেষ দেখা গিয়েছিল শেহনাজকে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিংয়ে ব্যস্ত।








