Logo

এবার ক্ষমা চাইলেন সাই পল্লবী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
39Shares
এবার ক্ষমা চাইলেন সাই পল্লবী
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও, একদম বেছে বেছে কাজ করেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী। আইনি জটিলতায় ভারতের ...

বিজ্ঞাপন

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও, একদম বেছে বেছে কাজ করেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী। আইনি জটিলতায় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এর আগে হায়দরাবাদের সুলতানবাজার থানায় পল্লবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আর এ জন্যই এবার ক্ষমা চাইলেন পল্লবী।

পুলিশ জানিয়েছে, ‘পল্লবী যে সাক্ষাৎকারে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মন্তব্য করেছেন, সেটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে তুমুল বিতর্ক ও প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন তিনি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় সাই পল্লবী বলেন, “এই প্রথমবার আমি কিছু স্পষ্ট করার জন্য সবার সঙ্গে যোগাযোগ করছি। মনে হচ্ছে, এই প্রথমবার আমি আমার হৃদয়ের কথা বলার আগে দুবার ভাবব, কারণ আমি উদ্বিগ্ন। আমার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। তাই আমাকে ক্ষমা করবেন, যদি আমি আমার চিন্তাভাবনা জানাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিই।”

তিনি আরও বলেন, “একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আমি বাম নাকি ডানপন্থী। তখন স্পষ্টভাবে বলেছিলাম যে, আমি বিশ্বাস করি আমি নিরপেক্ষ এবং আমাদের নিজেদের প্রথমে ভালো মানুষ হতে হবে। এবং নির্যাতিতদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।”

প্রসঙ্গত, জর্জিয়ার এক মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন সাই পল্লবী। ২০০৮ সালে শখের বসেই একটি ডান্স রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি। এরপর অভিনয়প্রীতিই তাকে টেনে এনেছে সেলুলয়েডে। দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়।

বিজ্ঞাপন

এই অভিনেত্রীর গালে কিছু ব্রনের দাগ লক্ষ্য করা যায়। মজার ব্যাপার হলো নায়িকার ভক্তরা এই ব্রনের দাগের প্রশংসায় পঞ্চমুখ। সাই পল্লবীকে খুব একটা মেকআপ নিতেও দেখা যায় না। সামান্য মেককাপেই যেন অনন্য তিনি।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD