Logo

বিয়ের খবর দিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

profile picture
বিনোদন ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ১৮:০৪
বিয়ের খবর দিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। তার মিডিয়ার সঙ্গেও কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।

বিয়ের সময় ও স্থান সম্পর্কে জানতে চাইলে মিষ্টি জানান, এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চান না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।

তাদের বিয়ে প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কখন বিয়ে হয়েছে, সে তথ্যও আপাতত প্রকাশ করবেন না। তার মতে, সব তথ্য একসঙ্গে জানিয়ে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না জানতে চাইলে মিষ্টি বলেন, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। উপযুক্ত সময় হলে স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন। এ নিয়ে মজা করে ইতালিতে একটি অনুষ্ঠানের আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও জানান, তাদের বিয়েটি হঠাৎ করে হয়নি। তারা অনেক আগেই বিয়ে করেছেন, তবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণও ছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মিষ্টি জান্নাত জানান, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করতেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে পড়েন তিনি।

এ কারণেই শেষ পর্যন্ত নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান মিষ্টি। একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়।

নিজের বিবাহিত জীবন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, বিয়ে হলেও এখনো পুরোপুরি সংসারজীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD