Logo

পরীমনির হলুদ সন্ধ্যা হয়ে গেল এবার বিয়ে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
15Shares
পরীমনির হলুদ সন্ধ্যা হয়ে গেল এবার বিয়ে
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢালিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী বিষ্ময়কন্যা পরীমনি। একের পর এক বিষ্ময়কর খবর দিয়ে গোটা দেশকে মাতিয়ে রেখেছেন তিনি। সন্তানের মা হতে চলেছেন...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: ঢালিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী বিষ্ময়কন্যা পরীমনি। একের পর এক বিষ্ময়কর খবর দিয়ে গোটা দেশকে মাতিয়ে রেখেছেন তিনি। সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হতে চলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ।  সে খবর পুরোনো, নতুন খবর হচ্ছে হলুদ সন্ধ্যা হয়ে গেল এই জুটির। আজ হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করে আয়োজন করা হয় পরীমনির হলুদ সন্ধ্যা। আর বিয়ে হচ্ছে শনিবার রাতে। এসব তথ্য জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ জানুয়ারি পরী জানিয়েছিলেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, এরমধ্যে বাবা-মাও হতে চলেছেন তারা।

বিজ্ঞাপন

এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি। যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরুব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকটতম স্বজনরা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।

সেলিম আরো জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

বিজ্ঞাপন

রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে। এই সিনেমাতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD