Logo

ব্লেডের পোশাক পরে আবারো বিতর্কে উরফি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ব্লেডের পোশাক পরে আবারো বিতর্কে উরফি
ছবি: সংগৃহীত

বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব...

বিজ্ঞাপন

বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্ফি জাভেদ। 

নিজের পোশাক নিজেই ডিজাইন করেন তিনি। অনেকেই উর্ফির ফ্য়াশন সেন্সকে 'আন্তর্জাতিক লেভেলের' বলে উল্লেখ করেছেন। নেটমাধ্যমে নতুন পোশাকে ভিডিয়ো শেয়ার করে এ বার সকলকে চমকে দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি নেটমাধ্যমে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী। ভিডিওতে তিনি যে পোশাকটি পরে রয়েছে, তা সম্পূর্ণ ধারালো ব্লেড দিয়ে তৈরি। আর উরফির এই পোশাক দেখেই চক্ষু চরকগাছ নেটিজেনের। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘অন্তর্মুখী মানুষদের জন্য এই পোশাক সেরা। আমি বানিয়েছি।’ নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে উরফির এই ভিডিও।

উর্ফিকে এই লুকে দেখে পোস্টে নানা রকমের মন্তব্য করেছেন অনুরাগীরা। এক নেটিজেনের মন্তব্য, ‘আউচ! উফ.. সত্যি নাকি?’ অপর একজন লিখেছেন, ‘হাহাহাহা অসাধারণ’। অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘তোমার ধারে কেটে যেতেও রাজি’। কেউ লিখেছেন, ‘সাবধানে!’

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD