Logo

এফডিসিতে গেলে মেরে লাশ গুম করা হবে, নায়িকাকে হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
এফডিসিতে গেলে মেরে লাশ গুম করা হবে, নায়িকাকে হুমকি
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া সুলতানা। চলচ্চিত্রে ‘পুষ্পিতা পপি’ নামে তিনি পরিচিত।  অভিনয় ছেড়ে বছর কয়েক ধরে মিডিয়া থেকে আড়ালে রয়েছেন তিনি। বর...

বিজ্ঞাপন

নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া সুলতানা। চলচ্চিত্রে ‘পুষ্পিতা পপি’ নামে তিনি পরিচিত।  অভিনয় ছেড়ে বছর কয়েক ধরে মিডিয়া থেকে আড়ালে রয়েছেন তিনি। বর্তমানে এই নায়িকা পরিবার আর চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন পুষ্পিতা পপি। চাঁদপুরের হাজীগঞ্জ থানায় বুধবার (১৩ জুলাই) সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০।

বিজ্ঞাপন

ডায়েরির লিখিত বক্তব্য অনুযায়ী পুষ্পিতা পপি অভিনয় বাদ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে এবং তাকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পিতা পপির। এ ছাড়া ‘আগে যদি জানতাম তুই হবি পর’, ‘কখনও ভুলে যেও না’, ‘পাংকু জামাই’, ‘ধূসর কুয়াশা’ সিনেমায় অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD