Logo

স্বামীর নগ্ন ফটোশুট নিয়ে দীপিকা যা বললেন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
স্বামীর নগ্ন ফটোশুট নিয়ে দীপিকা যা বললেন
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। ছয়...

বিজ্ঞাপন

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। ছয় বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।মিডিয়ার সামনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক সবসময় যেনো খোলা বইয়ের মতো। কারণ নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেন না এ জুটি।

স্বামীর নগ্ন ফটোশুট দেখে দীপিকার প্রতিক্রিয়া কী ছিল সেই খোঁজও মিলেছে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে। ‘পেপার’ ম্যাগাজিনের হয়ে সাহসী কভার শুট করেছেন অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফটোশুটের ছবি বৃহস্পতিবার (২১ জুলাই) রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলো ঘিরে। 

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, রণবীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘এই শুটটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং রণবীর তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বরাবরই খোলামেলা। তিনি সত্যিই এটা করতে আগ্রহী ছিলেন এবং নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। নিজের ফ্যাশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। সুতরাং, এই নগ্ন ছবিগুলি দেখে বোল্ড আউট হলেও অবাক হওয়ার কিছু নেই। তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই এটিও তার জন্য নতুন কোনও ব্যাপার নয়।’

বিজ্ঞাপন

স্ত্রী দীপিকা পাড়ুকোনের কী প্রতিক্রিয়া? সূত্র যোগ করেছে, ‘দেখেই ওর মাথা ঘুরে গিয়েছিল। আসলে, তিনি এই পুরো শুটটি শুরু থেকেই নজরে রেখেছিলেন এবং ধারণাটি খুব পছন্দ হয়েছিল তার। ইন্টারনেটে আসার আগেই তিনি ছবিগুলো দেখেছিলেন। দীপিকা সবসময় রণবীরকে সমর্থন করেছেন এবং তিনি অভিনেতার সবচেয়ে বড় সমর্থক। তাই যখন সম্পূর্ণ ভিন্ন কিছু করার কথা আসে, তিনিও পিছপা হন না।’

এই প্রথমবার নয়, এর আগেও একবার ফটোশুটে নিজের পশ্চাদদেশ দেখিয়েছেন রণবীর। ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবির একটি দৃশ্যে তাকে ক্যামেরার সামনে সাহসী ভাবে দেখা গিয়েছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD