Logo

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, চার বাংলাদেশি আহত

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৬:১৭
কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, চার বাংলাদেশি আহত
ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান এবং দুলাল মিয়া।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোন হামলার সময় বিমানবন্দরে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষে এই চার বাংলাদেশি আহত হয়েছেন।

এদি‌কে, উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করে‌ছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন

দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলে‌ছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য প্রবাসী বাংলা‌দে‌শি‌দের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবা‌সের পক্ষ থেকে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনার ব্যর্থতার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। জবাবে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

বিজ্ঞাপন

শুধু ইসরায়েলেই নয়; যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয়েছে ড্রোন হামলা। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD