Logo

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৪:৫৫
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির মো. তারেক (৪৮) বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। হামলার ঘটনা ঘটেছে সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে, ডিউটিকালীন সময়ের মধ্যে।

বিজ্ঞাপন

মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।

নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উপপরিচালক হিসেবে কর্মরত, সামাজিক যোগাযোগমাধ্যমে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD