মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি কনস্ট্রাকশন সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আরও দুইজন গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
বিস্ফোরণ শুক্রবার ভোরে ঘটে। ঘটনাস্থল থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন: তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। গুরুতর আহত দুইজনের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে খোঁজখবর নিতে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








