Logo

দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৫
দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে এটি নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিহতের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির পর পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে যাওয়ার আহ্বান জানান, যাতে প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া যায়।

জানা গেছে, সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর বাহরাইনে কর্মরত ছিলেন। সম্প্রতি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনি নিহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD