ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক। সোমবার (১১ মে) লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, তারা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
জানা গেছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, রোববার এ ড্রোন হামলা সংঘটিত হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, এসব হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। সোমবারও তারা ড্রোন হামলার দাবি করেছে।
গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সূত্র: লরিয়েন্ট টুডে








