Logo

কিশোরগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২০ এপ্রিল, ২০২৬, ১৭:২১
কিশোরগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
ছবি প্রতিনিধি।

কিশোরগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, একটি শিশুও যেন হামের টিকা থেকে বাদ না পরে সে দিকে আমাদের স্বাস্থ কর্মীরা কাজ করছে।

এবছর জেলায় ১৩ টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক ( ভারপ্রাপ্ত) ডা. শামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়বসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD