Logo

হামে আরও ৩ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৭:১০
হামে আরও ৩ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা যায়, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৩৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হাম সন্দেহে ১৭ হাজার ৮৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১০৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD