দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। একই সময়ে সন্দেহভাজন হামের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট ১৭ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১০৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।








