হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,৪৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৮ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের মধ্যে ৯০ জনের হামে সংক্রমণ নিশ্চিত এবং ১ হাজার ৩৫৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে রংপুরে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি পরিস্থিতি ঢাকা বিভাগে। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে হাম ও হাম সন্দেহে ১৩১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ২১০ শিশু।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে হাম ও সন্দেহভাজন হাম রোগে। এর মধ্যে নিশ্চিত হামে ৪৪ শিশু এবং সন্দেহজনকভাবে ২২০ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে মোট ৩৮ হাজার ৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জনের হামে সংক্রমণ নিশ্চিত এবং ৩৩ হাজার ৩৮৬ জন সন্দেহভাজন হিসেবে রয়েছে।








