হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হামে নিশ্চিতভাবে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।
বিজ্ঞাপন
এছাড়া ওই সময়ের মধ্যে দেশে মোট ৭ হাজার ২৪ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হাম সন্দেহে ৩৬ হাজার ৮৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন।








