Logo

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫১৮ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৬:৩০
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫১৮ জন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন হামের উপসর্গে এবং একজন পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মে সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৩৬৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।

বিজ্ঞাপন

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ১৯২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৮১ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD