২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫২২ জনের, আর হামের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ জন শিশু।
বিজ্ঞাপন
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৭ হাজার ৭৯১ জনের।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ জন বাড়ি ফিরেছে।
বিজ্ঞাপন








