হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ হাজার

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। এতে মোট উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে এবং মোট শনাক্ত রোগী ১১ হাজার ১১ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।






