হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৯৩ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৬ হাজার ৫২১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।








