ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল, খুলনা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪৬ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮৬ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত একদিনে সবচেয়ে বেশি ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনায় ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেটে ৮৩ জন ভর্তি হয়েছেন।








