২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৫ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুই শিশু এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সংক্রমণ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বেড়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৩৫ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি রাখার পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।








