Logo

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ২১:১২
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশাল বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (১৩১ জন)।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD