Logo

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৬:২২
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশের গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি রোগীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD