Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৮:৩১
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।

গত বছরের চিত্রও ছিল উদ্বেগজনক। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD