২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯০০ শিশু ও রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। তাদের মধ্যে পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ ও সংশ্লিষ্ট জটিলতায় নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতার কারণে মোট ৭৪১ শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে।








