Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৮:৫৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৭২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৭২৩ জনকে নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে। তবে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭১২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১ জন, খুলনায় ৯৮, চট্টগ্রামে ৮৩, রাজশাহীতে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD