Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৬:৫০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD