২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।
অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।
বিজ্ঞাপন






