Logo

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৭
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশু ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

চলতি বছরের হিসাব অনুযায়ী, হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন।

একই সময়ে আরও ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য অনুযায়ী, হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ও সন্দেহভাজন সংক্রমণ এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD