ময়মনসিংহ মেডিকেলে সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৫১ জন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৮১৫ জন পুরুষ, ৩৭৫ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১০ জন শিশু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।








