Logo

হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৪
হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি চারজন মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের হিসাবে, মোট মৃতদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১০১ জনের। অন্যদিকে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৫ জন।

বিজ্ঞাপন

একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলমান প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলের হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD