Logo

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরেই প্রাণ হারালেন ১৫২ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৭:৫৫
ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরেই প্রাণ হারালেন ১৫২ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৫২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।

বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।

বিজ্ঞাপন

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৮৪ জন। চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন এবং বরিশালে ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৫৬ জন, রাজশাহীতে ২০৯ জন, রংপুরে ১০১ জন, ময়মনসিংহে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সেপ্টেম্বরের বিপুলসংখ্যক মৃত্যু ও নতুন রোগী শনাক্তের পর অক্টোবরেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সরকারি হিসাবেও সেপ্টেম্বর চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে উঠে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD