Logo

কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৬:৪৬
কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ
ছবি: সংগৃহীত

প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ ২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক অর্জন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জন্স, বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সম্মেলনে অধ্যাপক ডা. মোস্তাক আহমেদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। শিশু শল্যচিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক লাভ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিশু শল্যচিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জন্স, বাংলাদেশের সদস্য এবং মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন্স সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফরের সভাপতিত্বে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD