Logo

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৭:২৪
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার সময় অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি তাঁর কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার কথা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’

কী দোষ—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ঘটনায় আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি জানিয়েছেন, তিনি প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD