Logo

একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৭:১১
একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪০৯ জন।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর একদিনে ১০ জন করে মারা গিয়েছিলেন। ফলে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD