Logo

ঢামেকে নেওয়া হলো আনিসুল হক, পলক ও মামুনকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:৫৬
ঢামেকে নেওয়া হলো আনিসুল হক, পলক ও মামুনকে
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের আবার নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাঁদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাঁদের হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD