Logo

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৭:০৯
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৭ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে দেশে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ২৩ হাজার ৬৩১ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৫ হাজার ১০৬ জনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD