Logo

আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাব নেতার সদস্যপদ স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৯:০০
আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাব নেতার সদস্যপদ স্থগিত
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে তাঁর কার্যালয়ে মারধরের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত প্রধান ব্যক্তিকে শনাক্ত করার পর তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি এবং অভিযুক্ত ব্যক্তি দুজনই ড্যাবের আজীবন সদস্য।

ড্যাব মহাসচিবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্যে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আইইডিসিআরের একটি প্রকল্পে চাকরি করতেন। সম্প্রতি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সঙ্গে মারধরের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ড্যাব এ ধরনের বিশৃঙ্খলা ও অন্যায় কোনোভাবেই সমর্থন করে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১১টার দিকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তাঁর অফিসকক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD