সাধারণ জনগণের জন্য জ্বালানি কোটা কাটছাঁট করল ইরান

ইরানের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সাধারণ মানুষের জ্বালানি তেলের মাসিক কোটা কমানো হয়েছে। আগে মাসে ৩০ লিটার পর্যন্ত তেল পাওয়া যেত, এখন তা কমিয়ে ২০ লিটার করা হয়েছে।
বিজ্ঞাপন
দেশে সাধারণ জনগণের জন্য সরকারি জ্বালানি কার্ডের ব্যবস্থা রয়েছে। এই কার্ডধারীরা নামমাত্র মূল্যে তেল কিনতে পারেন।
শনিবার তেহরান এবং আবরোজ শহরের চারটি জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ডিপোগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
হামলার প্রেক্ষিতেই জ্বালানি কাটছাঁটের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল।
বিজ্ঞাপন
সূত্র : আনাদোলু এজেন্সি








