Logo

ইরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৮:৪২
ইরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর অস্বাভাবিক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় হামলার ঘটনার পর থেকেই রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং পরদিন আকাশ থেকে ঝরতে থাকে অদ্ভুত ধরনের ‘কালো বৃষ্টি’।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে তেহরানের প্রায় এক কোটি বাসিন্দা এই অস্বাভাবিক বৃষ্টিপাত প্রত্যক্ষ করেন। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানির রঙ কালচে হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান। এতে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল—দুই-ই দেখা দিয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়েবলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।’

বিজ্ঞাপন

প্লিটজেন আরও বলেন, ‘হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।’

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD